এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-কারিয়াহ

৬০০

৬নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ,

৭আর সে নিজেই এর সাক্ষী।

৮আর সে ধন-সম্পদের ভালোবাসায় অত্যন্ত তীব্র।

৯সে কি জানে না, যখন কবরে যা আছে তা উত্থিত করা হবে,

১০আর অন্তরে যা আছে তা প্রকাশ করে দেওয়া হবে,

১১নিশ্চয় সেদিন তাদের প্রতিপালক তাদের সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকবেন?

সূরা আল-কারিয়াহ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১মহাসংকট!

২মহাসংকট কী?

৩আর তোমাকে কীসে জানাবে মহাসংকট কী?

৪সেদিন মানুষ হবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পতঙ্গের মতো,

৫আর পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো।

৬অতঃপর যার পাল্লা ভারী হবে,

৭সে থাকবে সন্তোষজনক জীবনে।

৮আর যার পাল্লা হালকা হবে,

৯তার আশ্রয়স্থল হবে হাবিয়া।

১০আর তোমাকে কীসে জানাবে তা কী?

১১প্রজ্বলিত আগুন।

সূরা আত-তাকাসুর

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে,

২এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে গেছ।

৩কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।

৪আবারও, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।

৫কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞান দিয়ে জানতে!

৬তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,

৭এরপর তোমরা তা নিশ্চিতভাবে চাক্ষুষ দেখবে,

৮তারপর সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে।

পৃষ্ঠা ৬০০ / ৬০৪