৬০৩
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১বল, হে অবিশ্বাসীরা,
২আমি তার ইবাদত করি না যার তোমরা ইবাদত কর,
৩আর তোমরাও তাঁর ইবাদতকারী নও যাঁর আমি ইবাদত করি,
৪আর আমি তার ইবাদতকারী নই যার তোমরা ইবাদত করেছ,
৫আর তোমরাও তাঁর ইবাদতকারী নও যাঁর আমি ইবাদত করি।
৬তোমাদের জন্য তোমাদের দ্বীন, আর আমার জন্য আমার দ্বীন।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,
২আর তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে,
৩তখন তোমার প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা কর আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর; নিশ্চয় তিনি তওবা কবুলকারী।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, আর সে ধ্বংস হোক।
২তার সম্পদ আর তার উপার্জন তার কোনো কাজে আসেনি।
৩সে শীঘ্রই লেলিহান আগুনে প্রবেশ করবে,
৪আর তার স্ত্রীও, যে জ্বালানি কাঠ বহনকারী,
৫তার গলায় খেজুর আঁশের পাকানো রশি।
পৃষ্ঠা ৬০৩ / ৬০৪