৬০৪
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১বল, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়।
২আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তাঁর মুখাপেক্ষী।
৩তিনি কাউকে জন্ম দেননি, আর তাঁকেও জন্ম দেওয়া হয়নি।
৪এবং তাঁর সমতুল্য কেউ নেই।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১বল, আমি আশ্রয় চাই ঊষার প্রতিপালকের কাছে,
২তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
৩আর অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যখন তা ঘনিয়ে আসে,
৪আর গিঁটে ফুঁ দেওয়া (জাদুকরী) নারীদের অনিষ্ট থেকে,
৫আর হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১বল, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে,
২মানুষের অধিপতির,
৩মানুষের (প্রকৃত) উপাস্যের,
৪আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে,
৫যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,
৬জিন হোক বা মানুষ হোক, তাদের মধ্য থেকে।
পৃষ্ঠা ৬০৪ / ৬০৪