এই পৃষ্ঠা শুনুন — সূরা আলে ইমরান

৬৬

১২২স্মরণ করো, যখন তোমাদের মধ্যে দুটি দল সাহস হারানোর উপক্রম হয়েছিল, অথচ আল্লাহ তাদের উভয়ের অভিভাবক ছিলেন; আর মুমিনদের আল্লাহর ওপরই নির্ভর করা উচিত।

১২৩আর নিশ্চয় আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তোমরা দুর্বল ছিলে; অতএব তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো।

১২৪স্মরণ করো, যখন তুমি মুমিনদের বলছিলে, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে, তোমাদের প্রতিপালক আকাশ থেকে অবতীর্ণ তিন হাজার ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন?

১২৫হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আর শত্রুরা যদি এই মুহূর্তেই তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে তোমাদের প্রতিপালক চিহ্নিত পাঁচ হাজার ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন।

১২৬আর আল্লাহ এটি কেবল তোমাদের জন্য সুসংবাদ এবং তোমাদের অন্তর প্রশান্ত করার উদ্দেশ্যেই করেছিলেন। আর সাহায্য কেবল পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে।

১২৭যাতে তিনি কাফিরদের একাংশকে ধ্বংস করে দেন অথবা তাদের লাঞ্ছিত করেন, ফলে তারা ব্যর্থ হয়ে ফিরে যায়।

১২৮এ বিষয়ে তোমার কোনো এখতিয়ার নেই যে, তিনি তাদের তওবা কবুল করবেন, না তাদের শাস্তি দেবেন; কেননা তারা তো জালিম।

১২৯আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর; তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন; আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

১৩০হে ঈমানদারগণ, তোমরা বহুগুণ বাড়িয়ে সুদ খেয়ো না, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো।

১৩১আর সেই আগুনকে ভয় করো, যা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

১৩২আর আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পারো।

পৃষ্ঠা ৬৬ / ৬০৪