৮৮
৬০তুমি কি তাদের দেখোনি, যারা দাবি করে যে, তারা তোমার প্রতি অবতীর্ণ বিষয়ে ও তোমার পূর্বে অবতীর্ণ বিষয়ে ঈমান রাখে, অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করতে চায়, যদিও তাদের তা অস্বীকার করার নির্দেশ দেওয়া হয়েছিল? আর শয়তান চায় তাদের সুদূরপ্রসারী পথভ্রষ্টতায় নিক্ষেপ করতে।
৬১আর যখন তাদের বলা হয়, আল্লাহর অবতীর্ণ বিষয় ও রাসূলের দিকে এসো, তখন তুমি দেখবে মুনাফিকরা তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিচ্ছে।
৬২তবে কেমন হবে, যখন তাদের নিজ হাতের কৃতকর্মের কারণে তাদের ওপর কোনো বিপর্যয় আসবে, অতঃপর তারা তোমার কাছে এসে আল্লাহর নামে শপথ করবে যে, আমরা শুধু কল্যাণ ও সমন্বয়ই কামনা করেছিলাম?
৬৩তারাই সেসব লোক যাদের অন্তরে যা আছে তা আল্লাহ জানেন, অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাদের উপদেশ দাও এবং তাদের সম্পর্কে তাদের এমন কথা বলো যা অন্তরে গভীরভাবে প্রভাব ফেলে।
৬৪আর আমি কোনো রাসূল পাঠাইনি, কিন্তু এ জন্যই যে, আল্লাহর অনুমতিক্রমে তার আনুগত্য করা হবে। আর যদি তারা নিজেদের প্রতি জুলুম করার পর তোমার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তবে তারা আল্লাহকে অবশ্যই তওবা কবুলকারী, পরম দয়ালু পেত।
৬৫কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ না তারা তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ে তোমাকে বিচারক নিযুক্ত করে, অতঃপর তুমি যে ফয়সালা দাও তা নিয়ে নিজেদের অন্তরে কোনো সংকীর্ণতা অনুভব না করে এবং সম্পূর্ণরূপে মেনে নেয়।
পৃষ্ঠা ৮৮ / ৬০৪