এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নিসা

৯৫

১০২আর যখন তুমি তাদের মধ্যে থাকো এবং তাদের জন্য নামাযের ইমামতি করো, তখন তাদের একদল যেন তোমার সাথে দাঁড়ায় এবং তারা যেন নিজেদের অস্ত্র সঙ্গে রাখে। অতঃপর যখন তারা সিজদা করে ফেলে, তখন তারা যেন তোমাদের পিছনে চলে যায়, আর অন্য একদল যারা নামায পড়েনি তারা যেন এসে তোমার সাথে নামায পড়ে, আর তারাও যেন সতর্কতা ও নিজেদের অস্ত্র সঙ্গে রাখে। কাফিররা কামনা করে, তোমরা যদি তোমাদের অস্ত্র ও মালামাল থেকে অসতর্ক হও, তবে তারা তোমাদের ওপর একযোগে ঝাঁপিয়ে পড়বে। আর যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় বা তোমরা অসুস্থ থাকো, তবে অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো দোষ নেই, তবে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত রেখেছেন।

১০৩অতঃপর যখন তোমরা নামায শেষ করবে, তখন দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করো। অতঃপর যখন তোমরা নিরাপদ হয়ে যাও, তখন যথাযথভাবে নামায কায়েম করো; নিশ্চয় নামায মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করে দেওয়া হয়েছে।

১০৪আর শত্রু সম্প্রদায়ের অনুসরণে তোমরা দুর্বল হয়ো না; যদি তোমরা কষ্ট পাও, তবে তারাও তো তোমাদের মতোই কষ্ট পাচ্ছে, অথচ তোমরা আল্লাহর কাছে এমন কিছু আশা করো যা তারা করে না। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

১০৫নিশ্চয় আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি, যাতে আল্লাহ তোমাকে যেভাবে দেখিয়েছেন সেভাবে তুমি মানুষের মধ্যে বিচার করো; আর তুমি বিশ্বাসঘাতকদের পক্ষ সমর্থনকারী হয়ো না।

পৃষ্ঠা ৯৫ / ৬০৪