এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-ফাতিহা

১

সূরা আল-ফাতিহা

১পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

২সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টিজগতের প্রতিপালক।

৩পরম করুণাময়, অসীম দয়ালু,

৪বিচার দিনের মালিক।

৫আমরা একমাত্র তোমারই ইবাদত করি, আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই।

৬আমাদের সরল সঠিক পথ দেখাও—

৭তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ; তাদের পথ নয়, যাদের প্রতি তোমার ক্রোধ নেমেছে, আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরও নয়।

পৃষ্ঠা ১ / ৬০৪