এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বাকারা
২
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১আলিফ-লাম-মীম।
২এই কিতাবে কোনো সন্দেহ নেই; এটি মুত্তাকীদের জন্য পথনির্দেশ।
৩যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামায কায়েম করে এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে,
৪আর যারা তোমার প্রতি অবতীর্ণ বিষয়ে এবং তোমার পূর্বে অবতীর্ণ বিষয়ে বিশ্বাস করে, আর তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে।
৫তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াতের ওপর আছে, আর তারাই সফলকাম।
পৃষ্ঠা ২ / ৬০৪