৩৩০
৯১আর সেই নারীকে স্মরণ কর, যে তার সতীত্ব রক্ষা করেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য একটি নিদর্শন বানালাম।
৯২নিশ্চয় তোমাদের এই উম্মত একই উম্মত, আর আমিই তোমাদের প্রতিপালক, সুতরাং আমারই ইবাদত কর।
৯৩কিন্তু তারা নিজেদের মধ্যে তাদের বিষয়ে মতভেদ সৃষ্টি করেছে; প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তনকারী।
৯৪অতঃপর যে মুমিন অবস্থায় সৎকর্ম করবে, তার প্রচেষ্টা অস্বীকার করা হবে না, আর নিশ্চয় আমি তা লিপিবদ্ধ করছি।
৯৫আর যে জনপদকে আমি ধ্বংস করেছি, তাদের জন্য এটা অবধারিত যে, তারা আর ফিরে আসবে না,
৯৬যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজ মুক্ত করে দেওয়া হবে, আর তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত বেরিয়ে আসবে।
৯৭আর সত্য প্রতিশ্রুতি আসন্ন হবে; তখন কাফিরদের চোখ স্থির হয়ে যাবে, তারা বলবে, "হায় আমাদের দুর্ভোগ, আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম, বরং আমরা যালিম ছিলাম।"
৯৮নিশ্চয় তোমরা এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা কর, তা জাহান্নামের জ্বালানি; তোমরা সেখানে প্রবেশ করবে।
৯৯যদি এরা প্রকৃত উপাস্য হত, তবে তারা সেখানে প্রবেশ করত না; আর প্রত্যেকেই সেখানে চিরকাল থাকবে।
১০০সেখানে তাদের জন্য আর্তনাদ থাকবে, আর তারা সেখানে কিছুই শুনতে পাবে না।
১০১নিশ্চয় যাদের জন্য আমার পক্ষ থেকে পূর্বেই কল্যাণ নির্ধারিত হয়ে গেছে, তারা সেখান থেকে দূরে থাকবে।
পৃষ্ঠা ৩৩০ / ৬০৪