এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-আম্বিয়া

৩৩১

১০২তারা তার শব্দও শুনবে না, আর তারা নিজেদের কাঙ্ক্ষিত বস্তুর মধ্যে চিরকাল থাকবে।

১০৩মহাত্রাস তাদের দুঃখিত করবে না, আর ফেরেশতারা তাদের অভ্যর্থনা জানাবে, "এই তোমাদের সেই দিন, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল।"

১০৪যেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব, যেমন কাগজপত্র গুটিয়ে রাখা হয়; যেভাবে আমি প্রথম সৃষ্টি শুরু করেছিলাম, সেভাবেই তা পুনরায় করব; এটা আমার ওপর অবশ্যপালনীয় প্রতিশ্রুতি; নিশ্চয় আমি তা করবই।

১০৫আর নিশ্চয় আমি উপদেশের পর যাবুরে লিখেছি যে, পৃথিবীর উত্তরাধিকারী হবে আমার সৎকর্মশীল বান্দারা।

১০৬নিশ্চয় এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য যথেষ্ট বার্তা রয়েছে।

১০৭আর আমি তোমাকে কেবল বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি।

১০৮বল, "আমার কাছে কেবল এই প্রত্যাদেশ করা হয় যে, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য; তবে কি তোমরা আত্মসমর্পণ করবে?"

১০৯অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বল, "আমি তোমাদের সবাইকে সমানভাবে জানিয়ে দিয়েছি; আর আমি জানি না, তোমাদের প্রতিশ্রুত বিষয় নিকটে না দূরে।"

১১০নিশ্চয় তিনি প্রকাশ্য কথা জানেন এবং যা তোমরা গোপন কর তাও জানেন।

১১১আর আমি জানি না, হয়তো এটা তোমাদের জন্য এক পরীক্ষা এবং কিছুকালের জন্য ভোগসামগ্রী।

১১২সে বলল, "হে আমার প্রতিপালক, সত্যসহকারে বিচার কর; আর আমাদের প্রতিপালক দয়াময়, তোমরা যা বর্ণনা কর তার বিরুদ্ধে তাঁরই সাহায্য প্রার্থনীয়।"

পৃষ্ঠা ৩৩১ / ৬০৪