এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-হাজ্জ

৩৩৪

১৬আর এভাবেই আমি এটি স্পষ্ট আয়াতরূপে অবতীর্ণ করেছি, আর নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দেন।

১৭নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, সাবিঈন, খ্রিস্টান, অগ্নিপূজক এবং যারা শিরক করেছে, নিশ্চয় আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করে দেবেন; নিশ্চয় আল্লাহ সবকিছুর সাক্ষী।

১৮তুমি কি দেখ না যে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পর্বত, বৃক্ষ, জীবজন্তু এবং মানুষের অনেকে আল্লাহর প্রতি সিজদাবনত? আর অনেকের ওপর শাস্তি অবধারিত হয়ে গেছে; আর আল্লাহ যাকে অপমানিত করেন, তাকে সম্মানিত করার কেউ নেই; নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন।

১৯এই দুই দল তাদের প্রতিপালক সম্পর্কে বিতর্ক করছে; সুতরাং যারা কুফরি করেছে, তাদের জন্য আগুনের পোশাক কেটে দেওয়া হয়েছে, তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে,

২০যা দিয়ে তাদের পেটের ভেতরের সবকিছু এবং তাদের চামড়া গলিয়ে দেওয়া হবে।

২১আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি।

২২যখনই তারা কষ্টে সেখান থেকে বের হতে চাইবে, তখনই তাদের সেখানে ফিরিয়ে দেওয়া হবে, আর বলা হবে, "জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন কর।"

২৩নিশ্চয় আল্লাহ যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত; সেখানে তাদের স্বর্ণের কঙ্কণ ও মুক্তা দিয়ে অলংকৃত করা হবে, আর সেখানে তাদের পোশাক হবে রেশমের।

পৃষ্ঠা ৩৩৪ / ৬০৪