৩৩৫
২৪আর তাদের সুন্দর কথার দিকে পথ দেখানো হয়েছে, আর তাদের প্রশংসিত সত্তার পথের দিকে পরিচালিত করা হয়েছে।
২৫নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে বাধা দেয়, আর মসজিদুল হারাম থেকেও, যা আমি সব মানুষের জন্য সমানভাবে স্থাপন করেছি, সে সেখানকার বাসিন্দা হোক বা বহিরাগত; আর যে সেখানে অন্যায়ভাবে বিচ্যুত হতে চায়, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাব।
২৬আর স্মরণ কর, যখন আমি ইবরাহীমের জন্য কাবাগৃহের স্থান নির্ধারণ করে দিলাম, এই মর্মে যে, আমার সাথে কোনো কিছু শরীক কর না, আর আমার গৃহকে তওয়াফকারী, দণ্ডায়মান এবং রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র রাখ।
২৭আর মানুষের মধ্যে হজ্জের জন্য ঘোষণা দাও, তারা তোমার কাছে পায়ে হেঁটে এবং প্রতিটি দূরবর্তী গিরিপথ থেকে শীর্ণকায় উষ্ট্রে চড়ে আসবে,
২৮যাতে তারা তাদের কল্যাণের সাক্ষী হয় এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাদের যেসব গবাদিপশু দিয়েছেন তার ওপর তাঁর নাম স্মরণ করে; সুতরাং তোমরা তা থেকে খাও এবং দুস্থ ও অভাবগ্রস্তকে খাওয়াও।
২৯অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং প্রাচীন গৃহ তওয়াফ করে।
৩০এই হল বিধান; আর যে আল্লাহর নিষিদ্ধ বিষয়ের সম্মান রক্ষা করে, তা তার প্রতিপালকের কাছে তার জন্য উত্তম; আর তোমাদের জন্য গবাদিপশু হালাল করা হয়েছে, তবে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে তা ব্যতীত; সুতরাং মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাক এবং মিথ্যা কথা থেকে দূরে থাক,
পৃষ্ঠা ৩৩৫ / ৬০৪