এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-মুমিনূন

৩৪৭

৭৫আর যদি আমি তাদের প্রতি দয়া করতাম এবং তাদের কষ্ট দূর করে দিতাম, তবু তারা তাদের অবাধ্যতায় হতবুদ্ধি হয়ে ঘুরে বেড়াতে থাকত।

৭৬আর নিশ্চয় আমি তাদের শাস্তির মাধ্যমে পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের প্রতিপালকের প্রতি বিনম্র হয়নি এবং কাকুতি-মিনতিও করেনি।

৭৭অবশেষে যখন আমি তাদের জন্য কঠোর শাস্তির দুয়ার খুলে দিলাম, তখন তারা তাতে হতাশ হয়ে পড়ল।

৭৮আর তিনিই তোমাদের জন্য কান, চোখ ও অন্তর সৃষ্টি করেছেন; তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।

৭৯আর তিনিই তোমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আর তাঁরই কাছে তোমাদের সমবেত করা হবে।

৮০আর তিনিই জীবন দেন এবং মৃত্যু দেন, আর রাত ও দিনের পরিবর্তন তাঁরই এখতিয়ারে; তবু কি তোমরা বুঝবে না?

৮১বরং তারা তেমনই কথা বলে, যেমন পূর্ববর্তীরা বলেছিল।

৮২তারা বলে, "আমরা মারা গিয়ে মাটি ও অস্থিতে পরিণত হওয়ার পরও কি আমাদের পুনরুত্থিত করা হবে?"

৮৩"আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের ইতঃপূর্বেও এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল; এ তো কেবল পূর্ববর্তীদের কল্পকাহিনী।"

৮৪বল, "পৃথিবী এবং তাতে যা কিছু আছে তা কার, যদি তোমরা জান?"

৮৫তারা বলবে, "আল্লাহর।" বল, "তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?"

৮৬বল, "সপ্ত আকাশের প্রতিপালক এবং মহান আরশের প্রতিপালক কে?"

৮৭তারা বলবে, "আল্লাহ।" বল, "তবু কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?"

৮৮বল, "কার হাতে সবকিছুর কর্তৃত্ব, যিনি আশ্রয় দেন এবং যার বিরুদ্ধে কেউ আশ্রয় পায় না, যদি তোমরা জান?"

৮৯তারা বলবে, "আল্লাহর।" বল, "তবে তোমরা কীভাবে জাদুগ্রস্ত হচ্ছ?"

পৃষ্ঠা ৩৪৭ / ৬০৪