এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বাকারা

৩৫

২২০দুনিয়া ও আখিরাত সম্পর্কে। আর তারা তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, তাদের বিষয়াদি সংশোধন করাই উত্তম। আর যদি তোমরা তাদের সাথে মিলেমিশে থাকো, তবে তারা তোমাদের ভাই। আর আল্লাহ বিপর্যয়সৃষ্টিকারীকে সংশোধনকারী থেকে পৃথক করে চেনেন। আর যদি আল্লাহ চাইতেন, তবে তোমাদের কষ্টে ফেলতে পারতেন; নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

২২১আর মুশরিক নারীদের বিবাহ কোরো না, যতক্ষণ না তারা ঈমান আনে। আর মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে উত্তম, যদিও সে তোমাদের মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে (মুমিন নারীদের) বিবাহ দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান আনে। আর মুমিন দাস মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদের মুগ্ধ করে। তারা তো আগুনের দিকে ডাকে, আর আল্লাহ তাঁর অনুমতিক্রমে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন। আর তিনি মানুষের জন্য তাঁর আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।

২২২আর তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, এটি একটি কষ্টদায়ক অবস্থা, অতএব ঋতুস্রাবকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হয়, তখন আল্লাহ তোমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে তাদের কাছে যাও। নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন।

২২৩তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্রস্বরূপ, অতএব তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের শস্যক্ষেত্রে যাও, আর নিজেদের জন্য কল্যাণকর কিছু আগে পাঠাও। আর আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো যে, তোমরা তাঁর সাথে সাক্ষাৎ করবে; আর মুমিনদের সুসংবাদ দাও।

২২৪আর তোমরা সৎকাজ করা, তাকওয়া অবলম্বন করা এবং মানুষের মধ্যে মীমাংসা করা থেকে বিরত থাকার অজুহাত হিসেবে আল্লাহর নামে শপথকে ব্যবহার কোরো না; আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

পৃষ্ঠা ৩৫ / ৬০৪