৩৭১
৮৪আর আমার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম রেখে দাও।
৮৫আর আমাকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত কর।
৮৬আর আমার পিতাকে ক্ষমা কর, নিশ্চয় সে বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিল।
৮৭আর যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে, সেদিন আমাকে লাঞ্ছিত কর না,
৮৮সেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না,
৮৯তবে যে সুস্থ, নিষ্কলুষ হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে, তার কথা ভিন্ন।
৯০আর জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে।
৯১আর জাহান্নামকে পথভ্রষ্টদের সামনে প্রকাশ করা হবে।
৯২আর তাদের বলা হবে, তোমরা যাদের ইবাদত করতে তারা কোথায়,
৯৩আল্লাহ ছাড়া? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা নিজেদের সাহায্য করতে পারে?
৯৪অতঃপর তাদের এবং পথভ্রষ্টদের সেখানে উপুড় করে নিক্ষেপ করা হবে,
৯৫আর ইবলিসের বাহিনীর সবাইকেও।
৯৬তারা সেখানে পরস্পর ঝগড়া করতে করতে বলবে,
৯৭আল্লাহর কসম, আমরা তো সুস্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম,
৯৮যখন আমরা তোমাদের বিশ্বজগতের প্রতিপালকের সমতুল্য গণ্য করতাম।
৯৯আর অপরাধীরাই আমাদের পথভ্রষ্ট করেছিল।
১০০এখন আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই,
১০১আর কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই।
১০২যদি আমাদের আরেকবার ফিরে যাওয়ার সুযোগ হতো, তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম।
১০৩নিশ্চয় এতে একটি নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।
১০৪আর নিশ্চয় তোমার প্রতিপালক পরাক্রমশালী, পরম দয়ালু।
১০৫নূহের সম্প্রদায় রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল।
১০৬যখন তাদের ভাই নূহ তাদের বলেছিলেন, তোমরা কি ভয় করবে না?
১০৭নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।
১০৮সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
১০৯আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান তো বিশ্বজগতের প্রতিপালকের কাছেই।
১১০সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
১১১তারা বলল, আমরা কি তোমার প্রতি ঈমান আনব, অথচ তোমার অনুসরণ করছে সবচেয়ে হীন লোকেরা?
পৃষ্ঠা ৩৭১ / ৬০৪