৩৯৮
১৫অতঃপর আমি তাকে ও নৌকার আরোহীদের রক্ষা করলাম এবং তা বিশ্ববাসীর জন্য একটি নিদর্শন করে দিলাম।
১৬আর ইবরাহীমকে স্মরণ করো, যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, 'তোমরা আল্লাহর ইবাদত করো ও তাঁকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।'
১৭তোমরা তো আল্লাহকে ছেড়ে শুধু প্রতিমাদেরই পূজা করছ এবং মিথ্যা রচনা করছ। আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো তারা তোমাদের রিযিকের কোনো ক্ষমতা রাখে না। কাজেই আল্লাহর কাছেই রিযিক তালাশ করো, তাঁরই ইবাদত করো ও তাঁর প্রতি কৃতজ্ঞ হও; তাঁরই কাছে তোমাদের প্রত্যাবর্তন।
১৮আর যদি তোমরা মিথ্যা মনে করো, তবে তোমাদের পূর্বেও বহু সম্প্রদায় মিথ্যা মনে করেছিল। রাসূলের দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।
১৯তারা কি দেখে না, আল্লাহ কীভাবে সৃষ্টি শুরু করেন, অতঃপর তা পুনরায় সৃষ্টি করেন? নিশ্চয় এটা আল্লাহর জন্য সহজ।
২০বলো, 'তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো তিনি কীভাবে সৃষ্টি শুরু করেছেন। অতঃপর আল্লাহ শেষবারের সৃষ্টি সৃজন করবেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।'
২১তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা দয়া করেন, আর তাঁরই কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।
২২তোমরা পৃথিবীতে বা আকাশে কখনো তাঁকে অক্ষম করতে পারবে না, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক বা সাহায্যকারী নেই।
২৩যারা আল্লাহর নিদর্শন ও তাঁর সাক্ষাতে অবিশ্বাস করেছে, তারাই আমার রহমত থেকে নিরাশ, আর তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
পৃষ্ঠা ৩৯৮ / ৬০৪