এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-আনকাবূত

৩৯৯

২৪তখন তার সম্প্রদায়ের জবাব এ ছাড়া আর কিছু ছিল না যে, তারা বলল, 'একে হত্যা করো অথবা পুড়িয়ে ফেলো।' কিন্তু আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। নিশ্চয় এতে ঈমানদার সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।

২৫তিনি বললেন, 'তোমরা আল্লাহকে ছেড়ে যেসব প্রতিমা গ্রহণ করেছ তা তো শুধু পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের জন্য। অতঃপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরকে অভিশাপ দেবে; আর তোমাদের ঠিকানা হবে আগুন, তখন তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না।'

২৬তখন লূত তার প্রতি ঈমান আনলেন, আর তিনি বললেন, 'আমি আমার প্রতিপালকের দিকে হিজরত করছি; নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।'

২৭আমি তাকে ইসহাক ও ইয়াকুব দান করলাম এবং তার বংশধরদের মধ্যে নবুওয়াত ও কিতাব রাখলাম, আর তাকে পৃথিবীতে তার প্রতিদান দিলাম। আর আখিরাতেও নিশ্চয় তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।

২৮আর লূতকে স্মরণ করো, যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, 'তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্বের কেউ করেনি।'

২৯তোমরা কি পুরুষদের কাছে গমন করো, রাহাজানি করো এবং তোমাদের মজলিসে অন্যায় কাজ করো?' তখন তার সম্প্রদায়ের জবাব এ ছাড়া আর কিছু ছিল না যে, তারা বলল, 'যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে এসো।'

৩০তিনি বললেন, 'হে আমার প্রতিপালক, এই অনর্থ সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো।'

পৃষ্ঠা ৩৯৯ / ৬০৪