এই পৃষ্ঠা শুনুন — সূরা আয-যারিয়াত

৫২১

৭নকশাযুক্ত আকাশের শপথ,

৮নিশ্চয় তোমরা পরস্পরবিরোধী কথায় লিপ্ত আছ,

৯এ থেকে সে-ই সরে যায়, যে সরে যাওয়ার উপযুক্ত।

১০ধ্বংস হোক অনুমাননির্ভর মিথ্যাচারীরা,

১১যারা অজ্ঞতার মোহে বেখবর হয়ে আছে,

১২তারা জিজ্ঞেস করে, প্রতিফলের দিন কবে হবে?

১৩সেদিন তাদের আগুনে জ্বালিয়ে পরীক্ষা করা হবে।

১৪তোমাদের এই শাস্তি ভোগ কর; এটাই তা, যার জন্য তোমরা তাড়াহুড়া করতে।

১৫নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগান ও ঝর্ণাসমূহে,

১৬তাদের প্রতিপালক তাদের যা দিয়েছেন তা গ্রহণ করবে; নিশ্চয় তারা এর আগে সৎকর্মশীল ছিল।

১৭তারা রাতের সামান্য অংশই নিদ্রায় কাটাত,

১৮আর রাতের শেষভাগে তারা ক্ষমা প্রার্থনা করত,

১৯আর তাদের সম্পদে ছিল ভিক্ষুক ও বঞ্চিতের অধিকার।

২০আর পৃথিবীতে দৃঢ় বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন রয়েছে,

২১আর তোমাদের নিজেদের মধ্যেও; তোমরা কি দেখ না?

২২আর আকাশে রয়েছে তোমাদের জীবিকা এবং তোমাদের যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাও।

২৩সুতরাং আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ, এটা নিশ্চয় সত্য, যেমন তোমরা কথা বল সেটাও সত্য।

২৪তোমার কাছে কি ইবরাহীমের সম্মানিত মেহমানদের কথা এসেছে?

২৫যখন তারা তার কাছে প্রবেশ করে বলল, সালাম; সে বলল, সালাম, তোমরা তো অপরিচিত লোক।

২৬অতঃপর সে চুপিসারে তার পরিবারের কাছে গিয়ে একটি মোটাতাজা বাছুর নিয়ে এল,

২৭অতঃপর সে তা তাদের সামনে রেখে বলল, তোমরা কি খাবে না?

২৮অতঃপর সে তাদের সম্পর্কে মনে মনে ভয় পেল; তারা বলল, ভয় পেয়ো না, আর তারা তাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিল।

২৯তখন তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এল, নিজের মুখে চপেটাঘাত করল এবং বলল, বৃদ্ধা, বন্ধ্যা নারী!

৩০তারা বলল, তোমার প্রতিপালক এভাবেই বলেছেন; নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

পৃষ্ঠা ৫২১ / ৬০৪