৫৬৩
১৩তোমরা তোমাদের কথা গোপন রাখো বা প্রকাশ করো, নিশ্চয়ই তিনি অন্তরের গভীরে যা আছে তা সম্যক জানেন।
১৪যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত।
১৫তিনিই তোমাদের জন্য পৃথিবীকে বশীভূত করে দিয়েছেন, সুতরাং তোমরা তার আনাচে-কানাচে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিযিক থেকে আহার করো। আর তাঁরই কাছে পুনরুত্থান।
১৬তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছ যে, যিনি আকাশে আছেন তিনি তোমাদের সাথে পৃথিবীকে ধসিয়ে দেবেন না, তখন তা হঠাৎ কম্পিত হতে থাকবে?
১৭নাকি তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে, যিনি আকাশে আছেন তিনি তোমাদের ওপর প্রস্তরবর্ষী ঝড় পাঠাবেন না? তবে শীঘ্রই তোমরা জানতে পারবে আমার সতর্কবাণী কেমন ছিল।
১৮আর নিশ্চয়ই তাদের আগের লোকেরাও মিথ্যা প্রতিপন্ন করেছিল, তবে কেমন ছিল আমার প্রত্যাখ্যান!
১৯তারা কি তাদের ওপরে পাখিদের দেখে না, যারা ডানা মেলে ও গুটিয়ে উড়ে বেড়ায়? পরম করুণাময় ছাড়া কেউ তাদের ধরে রাখে না। নিশ্চয়ই তিনি সব কিছু সম্যক দেখেন।
২০নাকি তোমাদের এমন কোনো বাহিনী আছে যা পরম করুণাময়কে বাদ দিয়ে তোমাদের সাহায্য করবে? কাফিররা তো কেবল প্রতারণার মধ্যেই নিমজ্জিত।
২১নাকি এমন কেউ আছে, যে তোমাদের রিযিক দেবে, যদি তিনি তাঁর রিযিক বন্ধ করে দেন? বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় হটে যাচ্ছে।
২২যে ব্যক্তি মুখ থুবড়ে চলে সে কি অধিক হিদায়াতপ্রাপ্ত, নাকি যে সোজা পথে সমানভাবে চলে?
২৩বলো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য কান, চোখ ও অন্তর দান করেছেন; তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো।
২৪বলো, তিনিই তোমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আর তাঁরই কাছে তোমাদের একত্রিত করা হবে।
২৫আর তারা বলে, এই প্রতিশ্রুতি কখন হবে, যদি তোমরা সত্যবাদী হও?
২৬বলো, এর জ্ঞান তো কেবল আল্লাহর কাছেই আছে, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী।
পৃষ্ঠা ৫৬৩ / ৬০৪