এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-কলম

৫৬৪

২৭তারপর যখন তারা তা কাছে আসতে দেখবে, তখন কাফিরদের মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে, আর বলা হবে, এটাই তো, যা তোমরা দাবি করতে।

২৮বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি আল্লাহ আমাকে ও আমার সাথীদের ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তবে কাফিরদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে?

২৯বলো, তিনিই পরম করুণাময়, আমরা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তাঁরই ওপর ভরসা করেছি। শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে।

৩০বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি তোমাদের পানি ভূগর্ভে তলিয়ে যায়, তবে কে তোমাদের কাছে প্রবাহিত পানি এনে দেবে?

সূরা আল-কলম

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১নূন। শপথ কলমের এবং তারা যা লেখে তার,

২তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও।

৩আর নিশ্চয়ই তোমার জন্য আছে অশেষ প্রতিদান।

৪আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী।

৫শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে,

৬তোমাদের মধ্যে কে বিভ্রান্ত।

৭নিশ্চয়ই তোমার প্রতিপালক ভালো জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনিই ভালো জানেন হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কে।

৮সুতরাং তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না।

৯তারা কামনা করে যে, তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে।

১০আর তুমি এমন কোনো ব্যক্তির আনুগত্য করো না, যে অধিক কসম খায়, লাঞ্ছিত,

১১যে দোষারোপকারী, চোগলখুরিতে ব্যস্ত,

১২কল্যাণ থেকে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী, পাপাচারী,

১৩রূঢ়, তার ওপর আবার কুখ্যাত।

১৪কারণ সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী।

১৫যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন সে বলে, এ তো পূর্ববর্তীদের রূপকথা।

১৬শীঘ্রই আমি তার নাকের ওপর দাগ এঁকে দেব।

পৃষ্ঠা ৫৬৪ / ৬০৪