এই পৃষ্ঠা শুনুন — সূরা আবাসা

৫৮৫

সূরা আবাসা

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১সে ভ্রুকুঞ্চিত করল ও মুখ ফিরিয়ে নিল,

২কারণ তার কাছে এক অন্ধ ব্যক্তি এসেছিল।

৩আর তুমি কী জান, হয়তো সে পবিত্র হতো,

৪অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সেই উপদেশ তার উপকারে আসত।

৫কিন্তু যে নিজেকে অভাবমুক্ত মনে করে,

৬তুমি তার প্রতিই মনোযোগ দিচ্ছিলে,

৭অথচ সে পবিত্র না হলে তোমার কোনো দায় নেই।

৮আর যে তোমার কাছে ছুটে এসেছিল,

৯আর সে ভয় করছিল,

১০তার প্রতি তুমি উদাসীন হয়েছিলে।

১১কখনো না! নিশ্চয় এটি একটি উপদেশ,

১২অতএব যে ইচ্ছা করে, সে তা স্মরণ রাখুক,

১৩যা রয়েছে সম্মানিত সহিফাসমূহে,

১৪যা সমুন্নত, পবিত্র,

১৫এমন দূতদের হাতে,

১৬যারা সম্মানিত, পূতপবিত্র।

১৭ধ্বংস হোক মানুষ, সে কতই না অকৃতজ্ঞ!

১৮তিনি তাকে কী থেকে সৃষ্টি করেছেন?

১৯এক ফোঁটা শুক্র থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তার পরিমাণ নির্ধারণ করেছেন,

২০তারপর তার জন্য পথ সহজ করে দিয়েছেন,

২১তারপর তাকে মৃত্যু দিয়েছেন, অতঃপর কবরস্থ করেছেন,

২২তারপর যখন ইচ্ছা করবেন, তাকে পুনরুত্থিত করবেন।

২৩কখনো না, সে এখনো তাঁর নির্দেশ পূর্ণ করেনি।

২৪অতএব মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,

২৫নিশ্চয় আমি প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করেছি,

২৬তারপর আমি ভূমিকে যথাযথভাবে বিদীর্ণ করেছি,

২৭অতঃপর তাতে আমি উদ্গত করেছি শস্যদানা,

২৮আর আঙুর ও শাকসবজি,

২৯আর জলপাই ও খেজুর,

৩০আর ঘন-শাখাযুক্ত বাগান,

৩১আর ফলমূল ও ঘাসপাতা,

৩২তোমাদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্য।

৩৩অতঃপর যখন সেই কর্ণবিদারী মহাধ্বনি আসবে,

৩৪সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,

৩৫আর তার মা ও বাবা থেকে,

৩৬আর তার স্ত্রী ও সন্তানদের থেকে,

৩৭সেদিন তাদের প্রত্যেকের এমন এক দুশ্চিন্তা থাকবে, যা তাকে সবকিছু থেকে নিরুদ্বেগ করে রাখবে।

৩৮সেদিন কিছু মুখ হবে উজ্জ্বল,

৩৯হাস্যোজ্জ্বল, আনন্দিত,

৪০আর সেদিন কিছু মুখে থাকবে ধূলিমলিনতা,

পৃষ্ঠা ৫৮৫ / ৬০৪