এই পৃষ্ঠা শুনুন — সূরা আত-তাকভীর

৫৮৬

৪১তার উপর ছেয়ে থাকবে কালিমা,

৪২তারাই কাফির, পাপাচারী।

সূরা আত-তাকভীর

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১যখন সূর্য গুটিয়ে ফেলা হবে,

২আর যখন তারকারাজি নিষ্প্রভ হয়ে ঝরে পড়বে,

৩আর যখন পর্বতমালা চালিত করা হবে,

৪আর যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীগুলো অবহেলিত হয়ে পড়ে থাকবে,

৫আর যখন বন্য জন্তুগুলো একত্র করা হবে,

৬আর যখন সমুদ্রগুলো জ্বালিয়ে তোলা হবে,

৭আর যখন আত্মাসমূহ জোড়া লাগানো হবে,

৮আর যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে,

৯কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল,

১০আর যখন আমলনামাগুলো উন্মুক্ত করা হবে,

১১আর যখন আকাশকে সরিয়ে ফেলা হবে,

১২আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে,

১৩আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে,

১৪তখন প্রত্যেক আত্মা জেনে নেবে সে কী নিয়ে হাজির হয়েছে।

১৫অতএব আমি শপথ করছি পশ্চাদপসরণকারী তারকাদের,

১৬যারা ভ্রমণ করে ও অস্তমিত হয়,

১৭আর রাতের, যখন তা নেমে আসে,

১৮আর প্রভাতের, যখন তা নিঃশ্বাস ফেলতে শুরু করে,

১৯নিশ্চয় এটি এক সম্মানিত দূতের আনীত বাণী,

২০যিনি শক্তিশালী, আরশের অধিকারীর কাছে সুপ্রতিষ্ঠিত,

২১সেখানে আনুগত্যপ্রাপ্ত, বিশ্বাসভাজন।

২২আর তোমাদের সঙ্গী উন্মাদ নন,

২৩তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে প্রত্যক্ষ করেছেন,

২৪আর তিনি অদৃশ্যের সংবাদ প্রকাশ করতে কার্পণ্য করেন না।

২৫আর এটি অভিশপ্ত শয়তানের বাণী নয়।

২৬তবে তোমরা কোথায় চলেছ?

২৭এটি তো বিশ্বজগতের জন্য কেবল একটি উপদেশ,

২৮তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।

২৯আর তোমরা ইচ্ছা করবে না, যতক্ষণ না বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা করেন।

পৃষ্ঠা ৫৮৬ / ৬০৪