এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-গাশিয়া

৫৯২

১১আর হতভাগ্য ব্যক্তি তা থেকে দূরে সরে থাকবে,

১২যে মহাঅগ্নিতে প্রবেশ করবে,

১৩অতঃপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না।

১৪নিশ্চয় সফল হয়েছে সে, যে নিজেকে পবিত্র করেছে,

১৫আর তার প্রতিপালকের নাম স্মরণ করেছে, অতঃপর সালাত আদায় করেছে।

১৬বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,

১৭অথচ পরকাল উত্তম ও চিরস্থায়ী।

১৮নিশ্চয় এই বিষয় পূর্ববর্তী কিতাবসমূহেও আছে,

১৯ইবরাহিম ও মূসার কিতাবে।

সূরা আল-গাশিয়া

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১তোমার কাছে কি ছেয়ে ফেলা মহাবিপর্যয়ের সংবাদ পৌঁছেছে?

২সেদিন কিছু মুখমণ্ডল হবে অবনত,

৩পরিশ্রান্ত, ক্লান্ত,

৪প্রজ্বলিত আগুনে তারা প্রবেশ করবে,

৫তাদের পান করানো হবে উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে।

৬তাদের জন্য কোনো খাদ্য থাকবে না কাঁটাযুক্ত শুকনো ঝোপ ছাড়া,

৭যা শরীরে পুষ্টি জোগাবে না, আর ক্ষুধাও নিবারণ করবে না।

৮সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল, প্রফুল্ল,

৯নিজেদের কর্মে সন্তুষ্ট,

১০উচ্চ মর্যাদার জান্নাতে থাকবে,

১১সেখানে তারা কোনো অসার কথা শুনবে না।

১২সেখানে থাকবে প্রবহমান ঝর্ণা,

১৩সেখানে থাকবে সুউচ্চ আসন,

১৪আর সাজানো পানপাত্র,

১৫সারিবদ্ধভাবে রাখা বালিশ,

১৬আর বিছিয়ে রাখা মূল্যবান গালিচা।

১৭তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?

১৮আর আকাশের দিকে, কীভাবে তা উঁচু করা হয়েছে?

১৯আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?

২০আর পৃথিবীর দিকে, কীভাবে তা বিছিয়ে দেওয়া হয়েছে?

২১অতএব উপদেশ দাও, তুমি তো কেবল একজন উপদেশদাতা,

২২তুমি তাদের উপর দণ্ডমুণ্ডের কর্তা নও।

পৃষ্ঠা ৫৯২ / ৬০৪