৬২
৯২তোমরা কখনো পুণ্যে পৌঁছাতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো; আর তোমরা যা কিছু ব্যয় করো, নিশ্চয় আল্লাহ তা সম্যক জানেন।
৯৩সমস্ত খাদ্যদ্রব্য বনী ইসরাঈলের জন্য হালাল ছিল, কেবল তাওরাত অবতীর্ণ হওয়ার আগে ইসরাঈল (ইয়াকুব) নিজে যা নিজের ওপর নিষিদ্ধ করেছিলেন তা ছাড়া। বলো, তবে তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো, যদি তোমরা সত্যবাদী হও।
৯৪অতঃপর এরপরও যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তারাই জালিম।
৯৫বলো, আল্লাহ সত্য বলেছেন, অতএব তোমরা একনিষ্ঠ ইবরাহীমের ধর্মমত অনুসরণ করো, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।
৯৬নিশ্চয় মানুষের জন্য নির্মিত প্রথম ঘর সেটিই, যা বাক্কায় (মক্কায়) অবস্থিত, বরকতময় এবং বিশ্ববাসীর জন্য পথনির্দেশরূপে।
৯৭তাতে আছে সুস্পষ্ট নিদর্শনাবলি, ইবরাহীমের দাঁড়ানোর স্থান; আর যে এতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে সেই ঘরের হজ করা তার কর্তব্য। আর যে কুফরি করে, নিশ্চয় আল্লাহ বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী।
৯৮বলো, হে কিতাবধারীগণ, তোমরা কেন আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করো, অথচ তোমরা যা করো তার ওপর আল্লাহ সাক্ষী?
৯৯বলো, হে কিতাবধারীগণ, তোমরা কেন যে ঈমান এনেছে তাকে আল্লাহর পথ থেকে বাধা দাও, তাতে বক্রতা সন্ধান করো, অথচ তোমরা নিজেরাই তার সাক্ষী? আর আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে গাফিল নন।
১০০হে ঈমানদারগণ, যদি তোমরা কিতাবধারীদের একদলের আনুগত্য করো, তবে তারা তোমাদের ঈমান আনার পর আবার কুফরিতে ফিরিয়ে নেবে।
পৃষ্ঠা ৬২ / ৬০৪