এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-আরাফ

১৬৫

১২১তারা বলল, আমরা বিশ্বজগতের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।

১২২মূসা ও হারুনের প্রতিপালক।

১২৩ফিরআউন বলল, তোমরা কি আমার অনুমতি দেওয়ার আগেই তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? নিশ্চয় এটা একটা চক্রান্ত যা তোমরা শহরে করেছ, যাতে এর অধিবাসীদের এখান থেকে বের করে দিতে পার। সুতরাং শীঘ্রই তোমরা জানতে পারবে।

১২৪আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব, তারপর তোমাদের সবাইকে শূলে চড়াব।

১২৫তারা বলল, নিশ্চয় আমরা আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব।

১২৬আর তুমি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছ না কেবল এ কারণে যে, আমাদের কাছে যখন আমাদের প্রতিপালকের নিদর্শনসমূহ এসেছে তখন আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। হে আমাদের প্রতিপালক, আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদের আত্মসমর্পণকারী অবস্থায় মৃত্যু দাও।

১২৭আর ফিরআউনের জাতির নেতারা বলল, তুমি কি মূসা ও তার জাতিকে ছেড়ে দেবে যাতে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এবং তোমাকে ও তোমার উপাস্যদের পরিত্যাগ করে? সে বলল, শীঘ্রই আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদের জীবিত রাখব, আর নিশ্চয় আমরা তাদের ওপর পূর্ণ ক্ষমতাবান।

১২৮মূসা তার জাতিকে বলল, আল্লাহর সাহায্য প্রার্থনা কর এবং ধৈর্য ধর। নিশ্চয় পৃথিবী আল্লাহরই, তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে চান তার উত্তরাধিকারী বানান। আর শুভ পরিণাম মুত্তাকীদের জন্যই।

১২৯তারা বলল, তুমি আমাদের কাছে আসার আগেও আমাদের নির্যাতন করা হয়েছিল এবং তুমি আমাদের কাছে আসার পরও। সে বলল, হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তোমাদের পৃথিবীতে স্থলাভিষিক্ত করবেন, তারপর দেখবেন তোমরা কীরূপ কাজ কর।

১৩০আর আমি ফিরআউনের সম্প্রদায়কে দুর্ভিক্ষ ও ফলের ঘাটতি দিয়ে পাকড়াও করলাম, যাতে তারা স্মরণ রাখে।

পৃষ্ঠা ১৬৫ / ৬০৪